শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ভোররাতের দিকে উপজেলার জাফরপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবীর জানান, ভোররাতে টহল পুলিশের সদস্যরা ওই নারীর রক্তাক্ত লাশ হাসপাতালে রেখে যান। ওই নারীর মাথার একাংশ থেঁতলে যাওয়া ও শরীরের বেশ কিছু জায়গায় ক্ষতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, নিহত নারী একজন বুদ্ধিপ্রতিবন্ধী। বেশ কিছুদিন ধরে জাফরপুর এলাকায় তাঁকে দেখা গেলেও কেউ নাম-পরিচয় জানাতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ