মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুহাম্মদ মোস্তফা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

নিহত মুহাম্মদ মোস্তফা মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি। ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

রোববার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার হারুয়া বাজারের দক্ষিণ পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতে হারুয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মোস্তফা গুলিবিদ্ধ হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) মুহা. মোবারক হোসেন ও লাল মিয়া আহত হয়েছেন। নিহত মোস্তফার নামে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ