শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন

ভেজাল খাবার পরিবেশনের অভিযোগে কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভেজালবিরোধী অভিযানে ঢাকার অভিজাত এলাকা গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পঁচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় রেস্তোরাঁটিকে এ জরিমানা করা হয়। ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল বনানী ও গুলশান এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে অভিযান চালায়।

আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়ায় গুলশান-২ এর ধানসিঁড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো. শরীফকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে ধানসিঁড়ি ছাড়াও বনানীর ১০ নম্বর সড়কের আহেলী কাবাব এন্ড রেস্টুরেন্টে ঢোকেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য রেস্টুরেন্টের ব্যবস্থাপক মনির আহম্মেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই কারণে বনানীর ১৭ নম্বর সড়কের শালিমার গার্ডেন রেস্তোরাঁর ব্যবস্থাপক দিদারুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ