শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

শিক্ষককে মারধর: পুলিশি অভিযানে গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নকল করতে না দেওয়ায় পাবনা শহীদ সরকারি বুলবুল কলেজের শিক্ষককে মারধরেরর ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সজল ইসলাম ও দ্বাদশ শ্রেণির ছাত্র সাফিন।

এর আগে বুধবার রাতে ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস বাদী হয়ে সজল ইসলাম ও সাফিনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা করেন।

পাবনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) আসাদুজ্জামান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাকারে পাঠানো হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ