মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

সেই শিশুটির ঠাঁই হলো ছোটমণি নিবাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা শিশু হাসপাতালে কুড়িয়ে পাওয়া শিশুটির ঠাঁই হলো আজিমপুরের ছোটমণি নিবাসে। শিশুটি এখন পুরো সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তাকে সমাজসেবা অধিদফতরের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশুটিকে দুপুর দেড়টা নাগাদ সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, আইন মেনেই নির্ধারণ করা হবে শিশুটির অভিভাবক।

ঢাকা শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, আমি নিয়ম মেনেই পাঠিয়ে দিচ্ছি। তবে নিঃসন্তান পলি যদি পাই আমি খুশি হবো। কেননা সে এতদিন ধরে শিশুটির দেখাশুনা করেছে।

গত তিনদিন ধরে কুড়িয়ে পাওয়া শিশুটির মা পলি। নিঃসন্তান পলি আপন করে নিয়েছে শিশুটিকে। এ বিষয়ে পলি বলেন, যেদিন থেকে পেয়েছি প্রয়োজনীয় সব জিনিসই আমি নিয়ে আসছি।

একদিকে শিশুটিকে দত্তক নেয়ার জন্য জমা পড়ছে একের পর এক আবেদন, অন্যদিকে গত তিনদিন ধরে শিশুটির দেখাশুনা করা রাসেল-পলি দম্পতি দাবি ছাড়তে চাইছে না। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আদালতের রায়ের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ