মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

ঝড়ে বাইতুল মোকাররমের প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝড়ে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ অংশের প্যান্ডেল ভেঙে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন ১৫ জন। এ সময় ভেতরে অনেকে আটকে পড়েন। খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

শুক্রবার ইফতারের পর হঠাৎ করেই রাজধানীর উপর দিয়ে ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস ও বজ্রসহ কালবৈশাখী বয়ে যায়।

নিহতের নাম মো. শফিকুল ইসলাম (৩৮)। বাবার নাম জনাব আলী। গ্রামের বাড়ি লালমনিরহাট আদিতমারি। বর্তমানে পোস্তগোলা থাকতেন। তিনি টায়ার তৈরির কারখানায় কাজ করতেন।

আহতরা হলেন পুলিশের সিটিএসবি’র এসআই শরিফুল (৩৬), বিপ্লব (৩৪), মনির (৩৫), তারেক (৩৫), জানে আলম (২৫), শাকিল (২৩), মাসুদ (৩২), সজিব (২৮), আউয়াল (৩০), আলাল (৩৫), আরিফুল (২৫), আমানউল্লাহ (২৫), রফিউজ্জামান (২৭)-সহ ১৬ জন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঝড়ে মসজিদের দক্ষিণ গেটের কাছে নামাজের প্যান্ডেল ভেঙে ১৫ জন আহত হন। এ সময় অনেকে ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্যান্ডেলের ভেতরে আটকে পড়াদের বাইরে বের করে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ