শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

কক্সবাজারে মালয়েশিয়াগামী ৬২ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া জেটিঘাট থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৬২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২১ জন পুরুষ, ২৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।

শুক্রবার (১৭ মে) দিনগত রাত দেড়টার দিকে পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ভূঁইয়া জানান, দালালের সহায়তায় একদল রোহিঙ্গা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছে, গোপন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ৬২ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা স্পিডবোট নিয়ে সাগরের দিকে পালিয়ে যায়। উদ্ধার করা  রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছে। তাদের ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, একই রাতে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে টেকনাফের সেন্টমাটিন এলাকা থেকে ১৭জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে পাঁচ দালালকেও আটক করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১০জন পুরুষ ও ৭জন নারী বলে জানিয়েছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কর্মকর্তা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ