সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খাগড়াছড়িতে বজ্রাঘাতে মা ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রাঘাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন, রামশিরা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বেগম (৫৫) ও ছেলে মুহা. আব্দুল মোমেন (২২)। নিহত আব্দুল মোমেন খাগড়াছড়ি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

রোববার (১৯ মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার আমতলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রামশিরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার শেষ রাতে সাহারী খাওয়ার পর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। টিনের চালের মাটির ঘরে হঠাৎ বজ্রাঘাতে মা ও ছেলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। সকাল সাতটার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর দায়িত্বরত চিকিৎসক মা ও ছেলে দুজনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময় বজ্রাঘাতে উপজেলার খেদাছড়া গ্রামের সোলাইমান মিয়ার স্ত্রী রাজিয়া বেগম (৪০) আহত হয়েছেন। এ সময় বজ্রাঘাতে তাদের একটি গাভীও মারা যায়। আহত রাজিয়া বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ