শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

খুলনায় ঈদের প্রথম জামাত সকাল ৮টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবহাওয়া ভালো থাকলে খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাত খুলনা সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ২য় জামাত টাউনহল জামে মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে টাউনহল জামে মসজিদে সকাল ৮টায় প্রথম, সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ-উল-ফিতর খুলনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয় অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময় সংশ্লিষ্ট কমিটি নির্ধারণ করবে। ঈদের সময় পকেটমার, অজ্ঞানপার্টি, জালটাকা ও ইভটিজিং বন্ধে কেএমপি, জেলা পুলিশ এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয় ঈদের সময় আতসবাজি, উচ্চগতিতে মটরসাইকেল চালানো, উচ্চ শব্দে মাইক বাজানো নিষিদ্ধ থাকবে। এসময় সভাপতি যাকাতের টাকা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সরকারী ফান্ডে প্রদান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

সভায় বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, ইমাম পরিষদের সদস্য এবং ওলামায়ে পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ