শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব বলেন।

মন্ত্রী বলেন, ঈদে বিশেষ রেলের ব্যবস্থা থাকবে। ঈদযাত্রার আগেই বিভিন্ন পথে রাস্তার উন্নয়ন কাজ শেষ হওয়ায় যানজটের দুর্ভোগ কম হবে। যানজট নিরসনে গার্মেন্ট কারাখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। যেহেতু দীর্ঘ ছুটি, তাই সবাইকে একসঙ্গে ছুটি দেয়া না হয় সে জন্য আমরা বলেছি। পর্যায়ক্রমে ছুটি দিলে যানজট কমবে।

শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে দিতে হবে। পোশাক কারখানা মালিকরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ঈদে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হবে। বিভিন্ন শহরে ব্লকরেইড দেয়া হবে। ঢাকা প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট থাকবে। চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে।

সভায় পুলিশের মহাপরিদর্শক মুহাম্মদ জাবেদ পটোয়ারী, সুরক্ষা সেবা বিভাগে সচিব মোস্তাফা কামাল উদ্দীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহা. আসাদুজ্জামান মিয়াসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ