শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

এবার ওমরার কথা বলে দুদকের কাছে সময় চাইলেন রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমরাহ পালনের কথা বলে আবারও দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে সময় চাইলেন জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আজ সোমবার এ বিষয়ে দুদককে চিঠি দিয়েছেন তিনি। তাতে তিনি বলেছেন, ওমরাহ পালনের জন্য আজই দেশ ছাড়ছেন তিনি। যে কারণে দুদকে উপস্থিত হতে পারবেন না।

জানা যায় এর আগে ‘রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততা’ ও ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে দুদকের কাছে সময় চেয়েছিলেন রুহুল আমিন হাওলাদার। পরে তিনি উচ্চ আদালতেরও শরণাপন্ন হয়েছিলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুর্নীতির অভিযোগে আজ (সোমবার) দুদকে হাজির হওয়ার কথা ছিলো রুহুল আমিনের।

কিন্তু তিনি আজ হাজির না হয়ে কমিশনের কাছে সময়ের আবেদন করেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন, তিনি আজই ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন। ওমরাহ পালন শেষ না করে তিনি কমিশনে হাজির হতে পারবেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ