শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের পিটিআই মোড়ে ট্রাকের ধাক্কায় সাইদুর রহমান (৫৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ট্রাকের চালক আহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান বোয়ালমারি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাওয়ার সময় একটি ট্রাক সদর উপজেলার বোয়ালমারি গ্রামের পিটিআই মোড়ে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি রাস্তার পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সাইদুর রহমানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের বাড়িতে গিয়ে ধাক্কা মারে।

এতে গুরুতর আহত হন সাইদুর রহমান। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালক গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ