বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

'এতিম-দরিদ্র ও কৃষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ধনী-গরিব সবাই আল্লাহর বান্দা। সম্পদশালীদের মালের মধ্যে দরিদ্র-অসহায়দের হক রয়েছে। ইসলামি বিধান মতে ধনীরা গরিবের প্রাপ্য অধিকার যাকাত প্রদান না করায় এতিম ও অসহায়রা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

আজ মঙ্গলবার বিকালে খেলাফত মিলনায়াতন খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী এতিম সাথে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেন, কৃষকরা ধান উৎপাদন না করলে দেশ খাদ্যসংকটে পরবে। অধিক খরচে উৎপাদন করে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পেরে কৃষকরা পাকা ধান ক্ষেতে আগুন দিচ্ছে। সরকারের উচিৎ সিন্ডিকেটচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভর্তুকি দিয়ে হলেও কৃষকের শ্রমের মূল্যায়ন করা।

নগর আমির ও কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

সভাপতির ভাষনে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ইসলাম সব শ্রেণী-পেশার মানুষের অধিকার দিয়েছে। সমাজের বিত্তবানরা যাকাতসহ ইসলামের সকল বিধি-বিধান মেনে চললেই এতিম-গরীব, অসহায়, কৃষক-শ্রমিক ও দিন-মজুরের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

সভায় বক্তব্য রাখের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতী সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা ইলিয়াস মাদারিপুরী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আফম আকরাম হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান ও মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ