শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

পাগড়ি পেলেন বসুন্ধরা রহমানিয়া মাদরাসার ১৬ হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা রহমানিয়া মাদরাসার ১৬ জন কুরআনে হাফেজকে পাগড়ি পরিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দেন।

যারা পাগড়ি পেয়েছেন, লোকমান, জোবায়ের, মুস্তাকিন, রহমত উল্লাহ, আদনান, নূর আহম্মদ, আনাস হোসাইন, রাজিবুল ইসলাম, তাজুল ইসলাম, সাকিবুল ইসলাম, ইয়াসিন আহমদ, হাবিবুল্লাহ, শহীদুল্লাহ, রেদওয়ানুল হক, ওমর হোসাইন ও আরিফুল ইসলাম।

পাগড়ি পরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজর মুহাম্মদ আবু তৈয়ব, মুফতি আরশাদ রহমানী ও মুফতি শাহেদ রহমানী।

পাগড়ি পরানো শেষে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অতিথিরা।

উল্লেখ্য, বসুন্ধরা রহমানিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ১০ জুলাই। প্রতিষ্ঠানটিতে বর্তমানে হেফজ ও কিতাব বিভাগে দেড়শ জন পড়াশোনা করছেন। হজরত ফকীহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৪ সালের ৩১ অক্টোবর। মসজিদ সংলগ্ন কবরস্থানে তিনি শায়িত আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ