শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

'পীর সাহেব চরমোনাই’র মানুষের মুক্তির জন্য রাজনীতি করেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেছেন, বাংলাদেশে শতকরা নব্বই শতাংশ মুসলমান বাস করে, তারপরও এ দেশে আজ মুসলিমরা সর্বত্র নির্যাতন নিপীড়নের স্বীকার। অল্প সংখ্যক মানুষের কাছে আমরা আজ জিম্মি। যার মূল কারণ বিভাজন। আমি আহ্বান করবো আসুন নিজস্ব প্লাটফরম থেকে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে ঐক্যবদ্ধ হই।

গতকাল (২০ মে) সোমবার ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণজেলার ব্যবস্থাপনায় বাঁশখালী পৌর সদরের জলদী কুটুমবাড়ীতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জান্নাতুল ইসলাম বলেন, পীর সাহেব চরমোনাই এমন একজন ব্যক্তি যিনি দুনিয়ার কোন ক্ষমতার জন্য রাজনীতি করেন না। এদেশের মানুষের মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভই পীর সাহেব চরমোনাই'র রাজনীতির উদ্দেশ্য। কাজেই আসুন, আমরা পীর সাহেব চরমোনাই'র নেতৃত্বে এই দেশে আল্লাহ রাজত্ব কায়েমে ঝাঁপিয়ে পড়ি।

সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নুর আজিজী, জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মুহাদ্দিস আল্লামা মুজিবুর রহমান, মাওলানা নুরুল আলম তালুকদার, মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী।

মাওলানা আলমগীর ইসলামাবাদী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা মুহাম্মদ নছিম, মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মোবারক হোসাইন আসিফ, মাওলানা মোজাম্মিলুল হক, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা হাছান মুরাদ, মাওলানা জাফর ইকবাল, মাওলানা আজিজুল হাছান, মাস্টার নুর আহমদ ছিদ্দিকী, আমান উল্লাহ হাছান, মাওলানা আরশদ ইলিয়াছ, মাওলানা ইদ্রিছ, ছাত্রনেতা আবদুল্লাহ মেশকাত, জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দীন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ