শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বগুড়ায় মাকে বাঁচাতে গিয়ে লাঠিপেটায় মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শেরপুরে খালার মারধর থেকে মা আজেনা বেগমকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন মেয়ে নাসিমা খাতুন (২৬)। জমি নিয়ে বিরোধের জেরে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের তাতলা গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নাসিমা মালয়েশিয়া প্রবাসী মুহা. জাহাঙ্গীর আলমের স্ত্রী। পুলিশ এ ঘটনায় ৪ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, তাতলা গ্রামের কহির ফকিরের মেয়ে আঞ্জুয়ারার সঙ্গে বাড়ির ২ শতক জমি নিয়ে বড় বোন আজেনা বেগমের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে সকালে দুই বোনের ঝগড়া হয়। তার জের ধরে আঞ্জুয়ারা দুপুরে বড় বোন আজেনাকে ডেকে নেন এবং মেয়ে খালেদা খাতুন, ছেলে রাজু আহম্মেদ ও ছেলের বউ সানজিদাকে সঙ্গে নিয়ে তাকে মারধর করতে থাকেন। মা আজেনার চিৎকার শুনে ছুটে আসেন মেয়ে নাসিমা খাতুন।

বেধড়ক লাঠিপেটা করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল খালেকের স্ত্রী আঞ্জুয়ারা, তাদের ছেলে রাজু আহম্মেদ, মেয়ে খালেদা ও রাজু আহম্মেদের স্ত্রী সানজিদা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার ওসি মুহা. হুমায়ুন কবীর জানান, আসামীদের আটক করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ