শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বায়তুল মুকাররমে সাধারণ মুসল্লীদের সাথে ইফতার করলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মুহা আব্দুল্লাহ বায়তুল মুকাররমে সাধারণ মুসল্লীদের সাথে ইফতার করেছেন।

আজ মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সৌজন্যে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে।

ধর্ম প্রতিমন্ত্রী এ সময় মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন এবং ইফতার আয়োজনের খোঁজখবর নেন। সংক্ষিপ্ত বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বায়তুল মুকাররম মসজিদের মুসল্লীদের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন। এছাড়াও ১৭ মে বায়তুল মুকাররম মসজিদে ঝড়ে নিহত মুসল্লীর রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মসচিব মুহাম্মদ আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গভর্নর সিরাজউদ্দিন আহমেদ, শায়খ আল্লামা গোলাম মাওলা নকশেবন্দী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্মসচিব মো. জহির আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর রমজানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। প্রতিদিন প্রায় ৪-৫ হাজার রোজাদার মুসল্লী এই ইফতারে অংশগ্রহণ করেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ