শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

'সরকার কৃষকের আর্তনাদ ও দুর্দশা চেয়ে চেয়ে দেখছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে চরম সংকটের মুখে নিপতিত হয়েছে। উৎপাদন খরচের চেয়ে বহু কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। বিঘাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা লোকসান হচ্ছে কৃষকদের।

এ অবস্থায় সরকারের দায়িত্ব ছিল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা। কিন্তু তা না করে সরকার কৃষকদের আর্তনাদ ও দুর্দশা চেয়ে চেয়ে দেখছে। সরকার কৃষকদের জন্যে কিছুই করছে না।

গতকাল সোমবার বিকেলে বিজয়নগরের মজলিস মিলনায়তনে আইনজীবী মজলিস ঢাকা মহানগরীর আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, আমাদের দাবী নির্ধারিত মূল্যে সরকারীভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় করতে হবে। কৃষকদের বাঁচাতে হবে। কৃষক না বাঁচলে চাকুরীজীবি, পেশাজীবি কেউই ভাল থাকবে না। আইনজীবীদেরকে দেশের এসব মজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে।

আইনজীবি মজলিস ঢাকা মহানগরীর সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এডভোকেট এনায়েত রাব্বী একরামের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আব্দুল জলিল।

ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, এডভোকেট সৈয়দ মুহা. সানাউল্লাহ, এডভোকেট শোয়াইব আহমদ, এডভোকেট দেলোয়ার হোসাইন এমদাদ, এডভোকেট আমজাদ হোসাইন, এডভোকেট ইমরান হোসাইন, এডভোকেট দীপু আহমদ, ইমরান হোসাইন, নফর শেখ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ