শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

উইদোদোর জয়ের খবরে জাকার্তায় সহিংসতা, গ্রেফতার ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট নির্বাচনে জোকো উয়িদোদো পুনর্নির্বাচিত হওয়ার খবরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এপর্যন্ত ২০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করে ইন্দোনেশিয়ার জেনারেল ইলেকশন কমিশন (কেপিইউ)। তাতে দেখা যায়, ১৭ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উয়িদোদো ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

কেপিইউয়ের প্রকাশিত ফলাফলে বেসরকারি জরিপ সংস্থাগুলোর প্রকাশিত বেসরকারি ফলাফল সঠিক ছিল বলে প্রমাণিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনে পড়া মোট ১৫ কোটি ৪০ লাখ ভোটের মধ্যে উয়িদোদো আট কোটি ৫০ লাখেরও বেশি ভোট পান। কিন্তু পরাজিত প্রার্থী প্রাবোও সংবাদ সম্মেলন করে ব্যাপক প্রতারণার অভিযোগ তুলেন।

মঙ্গলবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ শুরু হলেও সন্ধ্যার দিকে তা সহিংস রূপ নেয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।সহিংসতা চলাকালে পুলিশের মোবাইল ব্রিগেডের আবাসিক অ্যাপার্টমেন্টের সামনে কার পার্কিংয়ে রাখা গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে গণমাধ্যম।“এখন পর্যন্ত পুলিশ ২০ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে, তাদের উস্কানিদাতা বলে মনে করছি যারা অন্যান্য অপরাধও করেছে,” এক সংবাদ বিবরণীতে বলেছেন পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিও।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ