শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

'এফ আর টাওয়ারের অবৈধ অনুমোদনে মন্ত্রণালয়ের ৩৯ কর্মকর্তা জড়িত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীর এফ আর টাওয়ার বেআইনিভাবে নির্মাণ কাজে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৩৯ কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার (২২ মে) দুপুরে সচিবালয়ে এফ আর টাওয়ারের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, এফ আর টাওয়ার অনিয়মের সঙ্গে মন্ত্রণালয়ের ২৪ কর্মকর্তা কর্মচারী জড়িত। ১৮ তলার উপরে যে কয়েকটা ফ্লোর করা হয়েছে তা সম্পূর্ণরূপে অবৈধ। অবৈধ ওই চারতলা ভেঙে ফেলা হবে।

তিনি বলেন আমাদের এই তদন্তে রাজউকের তৎকালীন চেয়ারম্যান থেকে শুরু করে ইনস্পেক্টর পর্যন্ত, এবং যারা রেজিস্ট্রার দেখেছেন, লোন প্রসেসের ভিতর যারা ছিলেন, তাদের সকলকেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই ঘটনায় জড়িত হিসেবে রিপোর্ট এসেছে। আমরা সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারের ৮তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ