শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

গণপূর্ত অধিদফতরের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে গণপূর্ত অধিদফতরের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মাহমুদুল হাসান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এক শ্রমিক আহত হয়েছেন। নিহত মাহমুদুল সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল বারিক মুন্সীর ছেলে। আহত শহীদুল কামারখন্দ উপজেলার বিয়ারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বুধবার (২২ মে) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর ২টার দিকে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নে নির্মাণাধীন সিরাজগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবনে ইটের গাঁথুনি দেয়ার সময় বাঁশের মাচা ভেঙে পড়ে যান ওই দুই শ্রমিক।

প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল এর প্রকল্প প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকল্পের মূল ভবনের দ্বিতীয় তলার ইটের গাঁথুনির কাজ চলছিল। বাঁশের মাচায় দাঁড়িয়ে শ্রমিকরা দেয়ালের গাঁথুনি দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে মাচা ভেঙে ওই দুই শ্রমিক নিচে পড়ে যান।

তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ বিকেলের দিকে মাহমুদুলের মৃত্যু হয়। আহত অপর শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, দুর্ঘটনার খবর থানায় জানানো হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ