শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

বেশি দামে টিকিট বিক্রি করায় হানিফ, এস আর ট্রাভেলসকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাউন্টারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রির দায়ে হানিফ ও এস আর ট্রাভেলসসহ পাঁচ পরিবহন কোম্পানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রত্যেক পরিবহন প্রতিষ্ঠানকে ৪০ হাজার করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার রাজধানীর মহাখালী ও কল্যাণপুর বাসস্ট্যান্ডে বিশেষ অভিযান চালানো হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মুহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন অধিদফতরের সহকারী মুহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল ও আফরোজা রহমান।

মনজুর মুহাম্মদ শাহরিয়ার বলেন, প্রতিবারই ঈদের আগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে বিভিন্ন পরিবহন কোম্পানি। এতে হয়রানির শিকার হন সাধারণ যাত্রীরা। অধিদফতরের পক্ষ থেকে ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে এজন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। অধিদফতরের পক্ষ থেকে দুটি বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এক টিকিটের মূল্য তালিকা কাউন্টারে প্রদর্শন করতে হবে। নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি করতে হবে। ভোক্তা আইন যথাযথ পরিপালন করতে হবে। যারা এসব বিষয় মানছেন না তাদের আমরা জরিমানা করছি। এরই অংশ হিসেবে আজকে মহাখালী ও কল্যাণপুর বাসস্ট্যান্ডে অবস্থিত পাঁচ বাস কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ