শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

৩ শর্তে কাজে ফিরেছেন খুলনার সরকারি পাটকলের শ্রমিকেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন শর্তে কর্মসূচি স্থগিত ঘোষণা করে কাজে যোগ দিয়েছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। আজ বুধবার ভোর ৬টা থেকে তারা কাজে যোগ দেন।

এর মধ্য দিয়ে টানা ১৬ দিন পর মিলগুলোতে উৎপাদন ফের চালু হলো। মঙ্গলবার খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের সঙ্গে বৈঠকের পর রাতে শ্রমিক নেতারা আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, পাটকলগুলোতে যে সব শ্রমিক জরুরি কাজে কর্মরত রয়েছেন তাদের ২২ মে মজুরি কমিশন বাস্তবায়ন, চলতি সপ্তাহের মধ্যে বকেয়া দুই সপ্তাহের মজুরি প্রদান এবং আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া সব মজুরি প্রদানের শর্তে এক সপ্তাহের এ আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন বলেন, ‘শ্রমিকদের বকেয়া প্রায় ৬০ কোটি টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে চলে আসবে।’

উল্লেখ্য, পাটখাতে প্রয়াজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালসহ ৯ দফা দাবিতে শ্রমিকরা ১৩ মার্চ থেকে আন্দোলন চালিয়ে আসছিল। গত ৭ এপ্রিল বিজেএমসি থেকে ২৫ এপ্রিলের মধ্যে বকেয়া মজুরি ও বেতন প্রদান এবং ১৮ মের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। এরপর শ্রমিকরা অবরোধ ও কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেয়। পরে ২৫ এপ্রিলে এসে এক সপ্তাহ সময় নেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এরপর ২ মেতেও মজুরি না দেওয়ায় ৫ মে থেকে মিলে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি পালন শুরু করে শ্রমিকরা। পাশাপাশি ৬ মে থেকে প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৩ ঘণ্টা রাজপথ ও রেলপথ অবরোধ শুরু করে তারা। ঢাকায় শ্রমিক নেতাদের বৈঠকের ঘোষণা অনুযায়ী ১৩ মে থেকে সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে এ কর্মসূচি একযোগে শুরু হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ