শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

ঢাকা টু কুমিল্লা এখন মাত্র দেড় ঘণ্টা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও গোমতী নদীর ওপর নির্মিত দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু খুলে দেওয়ায় মাত্র দেড় ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লায় যাওয়া যাচ্ছে।

কিছুদিন আগে দ্বিতীয় কাঁচপুর সেতু চালু হয়েছে। কাল শনিবার অন্য দুটি সেতু খুলে দেওয়াতে উপকার পেতে শুরু করেছে কুমিল্লার মানুষ।

এর আগে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছুতে ৮ থেকে ১০ ঘণ্টাও সময় লেগে যেতো। প্রায় সময়ই সেতুর কাছে গাড়ির লম্বা লাইন লেগে থাকত। কখনো লাইন না থাকলেও কুমিল্লা যেতে চার ঘণ্টার মতো সময় লাগত।

কিন্তু এখন সেই ভোগান্তিতে আর পড়তে হচ্ছে না। ঈদের আগে এমন সুবিধা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ঘরমুখো যাত্রী, চালক, পরিবহন মালিকরা।

এশিয়া লাইন পরিবহনের ব্যবস্থাপক ইউসুফ খান বললেন, ‘কুমিল্লা থেকে দাউদকন্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত লাগছে ৪৫ মিনিট। বাকি ৪৫ মিনিটে ঢাকা পৌঁছে যাওয়া যাচ্ছে। মাত্র দেড় ঘণ্টায় ঢাকায় আসা-যাওয়া করা যাচ্ছে। রাস্তা ফাঁকাই বলা চলে।’ তবে সময় কম লাগলেও বাসের ভাড়া কমানো হবে না বলে জানিয়েছেন পরিবহন মালিক, শ্রমিকরা।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও গোমতী নদীর ওপর নির্মিত দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর উদ্বোধন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ