রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নোয়াখালীতে আদালত প্রাঙ্গণ থেকে আসামির পলায়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় বাহার উদ্দীন সুজন (২৮) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় নোয়াখালী জেলা মাইজদীর জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আসামি সুজন জেলার সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের নূর মোহাম্মদ কালা মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, আদালতের পরোয়ানাভুক্ত আসামি বাহার উদ্দীন সুজনকে মাদকসহ বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সোনাইমুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে তাকে জেলা জজ আদালতের জ্যৈষ্ঠ বিচারক উজমা শোকরানার আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় নোয়াখালী কারাগারের প্রিজনভ্যানে করে জেলখানায় নেওয়ার সময় কৌশলে এক হাতের হ্যান্ডকাফ খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সুজন। এসময় আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলেও ধরতে পারেনি।

আদালতের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আসামিকে আদালত থেকে হাজতখানায় রাখার পর সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। এরপর তাকে প্রিজনভ্যানে তোলার সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে পালিয়ে যায়। তবে পুলিশ অনেক চেষ্টা করেও এখনো তাকে গ্রেফতার করতে পারেনি।

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ