রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাজেট পাস হলে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান বাজেটকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এই বাজেট পাস হলে জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া দলের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়ার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

রেজা কিবরিয়া বলেন, “এটি জনগণের বাজেট নয়। অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত বাজেট যা দেশের প্রকৃত সমস্যা মোকাবিলার কোনো চেষ্টা নেই।”

“এই সরকারের বাজেট আমাদের নাগরিকদের ইচ্ছার প্রতিফলন নয় এবং এটি যে দেশের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে প্রণয়ন করা হয়নি এটাতে অবাক হওয়ার কোনো কারণ নেই। সুতরাং একটি সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের লক্ষ্যে অনতিবিলম্বে দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, দেশবাসীর সম্মুখে উপস্থিত কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় কঠিন পদক্ষেপ গ্রহণে কেবল সেই নির্বাচিত সরকারই যথার্থ আত্মবিশ্বাস থাকবে ও এই ব্যাপারে বাংলাদেশের জনগণের সমর্থন থাকবে।

গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, বাজেট কেবল সরকারের পরবর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব নয়। এটি আসন্ন বছরগুলোতে সরকারের নীতি কৌশল কি হবে তারও একটি গুরুত্বপূর্ণ দলিল।

বাজেটকে সরকারের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং আর্থিক ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে সহায়তা করার অন্যতম দলিল হিসেবেও বিবেচনা করতে হবে বলে তিনি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ