শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়ার ইফতা বিভাগে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকে শিক্ষার্থী ১ ও ২ বছরের মানসম্পন্ন ইফতা বিভাগের সন্ধান চান, তাদের জন্য একটি মানসম্পন্ন ইফতা বিভাগ হতে পারে জামিয়া ইসলামিয়া, ঢাকা।

আল মারকাজুল ইসলাম-এর প্রধান মুফতী, মুফতী মুঈনুল ইসলামসহ বিজ্ঞ ৫ জন মুফতীর সার্বক্ষণিক নেগরানী ও তত্ত্বাবধানে ইফতা বিভাগটি পরিচালিত হয়ে আসছে।

দৈনিক দরসের বাহিরে নির্ধারিত পরিমাণ মুতালাআ করা বাধ্যতামূলক, মুশরিফ কর্তৃক প্রতিদিনের রিপোর্ট প্রদর্শন, প্রত্যেক ছাত্রের ভিন্ন ভিন্ন আধুনিক ও যুগোপযোগী মাসায়িলের তামরীন, বিশেষ বিশেষ মাসায়িলের উপর লেকচার প্রদান, ফারায়িযের উপর বিশেষ গুরুত্ব দিয়ে টাকা-পয়সা, সোনা-রূপা ও জমি বন্টন এর সকল পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও ব্যবহারিক ইংরেজি ও কম্পিউটার এর উপর বিশেষ প্রশিক্ষণ, সুবিশাল ও সমৃদ্ধ কুতুবখানায় সবসময় মুতালাআ করার সুব্যবস্থা, উন্নত পরিবেশ ও তিন বেলা মানসম্পন্ন খানার ব্যবস্থা রয়েছে।

ভর্তির যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে উত্তীর্ণ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে। মাদরাসায সম্পূর্ণ আবাসিক থাকতে হবে,  ইমাম, মুআজ্জিন ও বিবাহিত ছাত্রগণ ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।

ভর্তি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়: হিদায়া ৩য় খণ্ড, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ ও প্রাসঙ্গিক যে কোন বিষয়।

ভর্তি তথ্য : ভর্তি শুরু : ৬ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে।

যোগাযোগ ও ঠিকানা: মজুমদার কমপ্লেক্স, কাজলা ব্রীজ, বাইতুন নূর মসজিদ সংলগ্ন, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা। মোবাইল : ০১৭৭৬২৭২৫২৭।

(আপনার মাদরাসার তথ্য দিতে যোগাযেগ করুন এই নাম্বারে: ০১৭৯৬ ৪১ ১২ ১২)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ