মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে শালবাগান নামক ‘রোহিঙ্গা শরণার্থী শিবিরে’ একদল সন্ত্রাসীর গুলিতে রহিমা খাতুন নামে (৩৫) এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার (২২ জুন) দুপুরে টেকনাফের নয়াপাড়া শালবাগান ২৬ নম্বর শিবিরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই নারী শরণার্থী শিবিরের ই ব্লকের বাসিন্দা ছালে আহমদের স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা যায়, ছালে আহমদ নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা শিবির থেকে গত দুই মাসে আগে শালাবাগান রোহিঙ্গা শিবিরের পাহাড়ের তীরে আশ্রয় নেয়। কিছু দিন আগে তার মেয়েকে সন্ত্রাসীরা তুলে নেওয়ার চেষ্টা চালায়।

এতে আশপাশের লোকজন বাধা প্রদান করে। তার সূত্র ধরেই শনিবার দুপুরে ছালে আহমদের স্ত্রী পাহাড়ে গরু বাঁধার জন্য গেলে, সশস্ত্র সন্ত্রাসী জকির আহমদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুনসহ বেশ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় রহিমা খাতুন গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করেন।

টেকনাফের নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান রমিদা বেগম বলেন, সন্ত্রাসীর গুলিতে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। সে কক্সবাজারে চিকিৎসাধীন আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ