রকিব মুহাম্মদ
যুগ্ম বার্তা সম্পাদক
জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সাইফুর রহমান ত্বকি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্তপর্বে অংশগ্রহণ করেন ত্বকি। শুক্রবার ৬২ দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। জর্ডানের বাদশাহ তাকে পুরস্কৃত করেন।
এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে হাফেজ সাইফুর রহমান ত্বকি বলেন, “আলহামদুল্লিাহ! আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি নেয়ামত পেয়েছি। দেশে ও দেশের বাইরে কুরআন প্রতিযোগিতায় অনেকবার অংশগ্রহণ করেছি, কিন্তু প্রথম স্থান অর্জন করতে পারিনি। এবারে আমার অর্জনটা ব্যতিক্রম, আনন্দটাও অন্যরকম। কারণ, আমার দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে। ”
কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামে ২০০০ সালে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। বাবা মাওলানা বদিউল আলম পেশায় একজন মাদরাসা শিক্ষক। নিজের ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তিনি। হাফেজ ত্বকী বললেন, “২০১২ সালে সাদ সুহাইল ও তানভীর ভাই যৌথভাবে সৌদি আরবে প্রথম স্থান অধিকার করেন। সেখান থেকেই আমার স্বপ্নের যাত্রা শুরু হয়। যোগ্যতা ও সামর্থ ছিল না আমার। তাছাড়া আমার বাবা-মা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন। আল্লাহর রহমত ও আমার উস্তাদের প্রচেষ্টায় আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। ”
হাফেজ ত্বকী রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টা.-এর ছাত্র। কুরআন শিখেছেন মারকাজুত তাফফিজ মাদরাসার পরিচালক হাফেজ নেছার আহমদ আন নাছিরীর কাছে। ২০১৪ সালে এনটিভিতে অনুষ্ঠিত পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে প্রতিযোগিতায় ১ম, ২০১৭ সালে হুফফাজুল কুরআন ফাউণ্ডেশন আয়োজিত জাতীয় হিফজ প্রতিযোগিতায় ১ম এবং ২০১৭ সালে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭৫টি দেশের প্রতিযোগীর মাঝে ২য় স্থান অধিকার করা বিস্ময় বালক এই ত্বকী।
“এ বছর জর্দান কুরআন প্রতিযোগিতার জন্য ইসলামী ফাউন্ডেশনের বাছাই পর্বে নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটা মূহুর্ত আমার ভেতরে এই চিন্তাই কাজ করত যে আমাকে প্রথম স্থান অর্জন করতে হবে। তখন থেকেই আল্লাহর তাওফিকে আমি চেষ্টা করেছি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ পর্যন্ত নিজেকে প্রস্তুত করেছি। আল্লাহর কাছে সবসময় দোয়া করেছি, আমার কারণে আমার উস্তাদ, পরিবার ও দেশের যেন কোন বদনাম না হয়।” বললেন হাফেজ সাইফুর রহমান।
মারকাজুত তাহফিজ ইন্টা.-এর মাদরাসার পরিচালক ও হাফেজ ত্বকীর উস্তাদ হাফে