বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নিজের বাসা থেকে নারী পুলিশের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় নিজ বাসা থেকে এক নারী পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে বায়েজিদ চক্রেসো কানন আবাসিক এলাকার সোলেমান ম্যানশনের ২য় তলার নিজ বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কবিতা রানীর (২২) স্বামী মিঠুন কুড়িও পুলিশ কনস্টেবল। তারা দুইজনেই চট্টগ্রাম আমর্ড পুলিশ ব্যাটালিয়ন লাইনে কর্মরত বলে জানিয়েছে বায়েজিদ থানা পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, কবিতার স্বামী মিঠুন সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় গিয়ে অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করার পর ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় ভবনের দারোয়ানকে ডেকে আনেন। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কবিতার লাশ উদ্ধার করে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কবিতা রানী আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ তদন্তের পর বেরিয়ে আসবে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ