বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নড়াইলে কাবা শরিফ অবমাননা করায় যুবককে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইলে পবিত্র কাবা শরিফ অবমাননা করায় তনু দত্ত (২৭) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। তনু নড়াইল পৌরসভার কাশিয়াড়া গ্রামের গৌতম দত্তের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ জুন তনু দত্ত ফেসবুকে নিজের আইডিতে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে একটি ছবি শেয়ার করে। এতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তনুকে পেয়ে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে পুলিশকে জানালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় তনুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ