বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'মার্কিন নিষেধাজ্ঞা ভয় পায় না তুরস্ক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ক্রয়ের ক্ষেত্রে তার দেশ মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় পায় না।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

আঙ্কারায় রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড সেজিবেরা’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা এরইমধ্যে এস-৪০০ কিনে ফেলেছি। এখন আমেরিকা কি নিষেধাজ্ঞা দেয় বা কোন বিবৃতি প্রকাশ করে তা আমাদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়।’

মেভলুত কাভুসগ্লু বলেন, ‘রাশিয়া কবে নাগাদ এস-৪০০ হস্তান্তর করবে এখন আমরা সে বিষয়ে আলোচনা করছি। কাজেই এখন আর এ ব্যবস্থা ফিরিয়ে দেয়ার প্রশ্নই ওঠে না।’

২০১৭ সালের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য চুক্তি সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

মার্কিন সরকার শুরু থেকেই এ চুক্তির তীব্র বিরোধিতা করে তিন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ