বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সরকারি চাকরিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে। সরকারি কর্মকর্তারা যদি মাদকাসক্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯’ পালন উপলক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গতিশীলতা ও জনবল বেড়েছে। মাদকবিরোধী আইন-২০১৮ কে যুগোপযোগী করা হয়েছে। সারা দেশে মাদকবিরোধী জনমত তৈরি হচ্ছে। মসজিদে জুমার নামাজের খুতবায় মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে। মাদকবিরোধী পোস্টার ও লিফলেট টানানো হচ্ছে।

তিনি আরো বলেন, আগে দেশে তামাক ব্যবহার করত ৪৩ দশমিক ৩ শতাংশ মানুষ। ২০১৭ সালের এক জরিপে দেখা গেছে, তামাকের ব্যবহার ৩৫ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। তার মানে উন্নতি হয়েছে। এভাবেই দেশ থেকে মাদক নির্মূল হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে। সবার জন্য এটি প্রযোজ্য হবে। এ ধরনের একটি অনুশাসনের ফাইলে প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়েছিলাম। তিনি অনুমোদন দিয়েছেন। এটা এখন বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ