বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কেরোসিনের চুলা বিস্ফোরণে তিন ছাত্রী দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেরোসিনের চুলা বিস্ফোরণে নাটোরের এনএস সরকারি কলেজের তিন ছাত্রী দগ্ধ হয়েছেন। তারা নাটোর নবাব সিরাজ-উড-দুলা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অগ্নিদগ্ধ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজে এবং অপরজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের বড়গাছা এলাকার একটি ছাত্রীনীবাসে রান্নার সময় কেরোসিন স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধের এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের তিন ছাত্রী সানজিদা ইয়াসমিন (১৭), শামীমা খাতুন (১৭) ও ফাতেমাতুজ্জোহরা (১৮) দীর্ঘদিন থেকে শহরের বড়গাছা এলাকার আবুল কাশেমের মালিকানাধীন জ্যোতি ছাত্রীনীবাসে বসবাস করে আসছে।

আজ সকাল ১০টার দিকে শামীমা ইয়াসমিন কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় তেল ফুরিয়ে যায়। এ সময় সানজিদা ইয়াসমিন স্টোভে তেল ঢালতে গেলে বিস্ফোরণ ঘটে। ফলে প্রথমে তারা দুইজন অগ্নিদগ্ধ হন। তাদের বাঁচাতে এসে ফাতেমাতুজ্জোহরা নামে অপর ছাত্রীও অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে শামিমা ও সানজিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে সানজিদা ইয়াসমিন ও শামীমা খাতুনের শরীরের প্রায় ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। অগ্নিদগ্ধ সানজিদা ইয়াসমিন ও ফাতেমাতজ্জোহরা জেলার লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার বাসিন্দা এবং শামীমা খাতুন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ