বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

কলেজছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্র আল-আমিনকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (৬ জুলাই) সকালে পাবনা জেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন অভিযুক্তকে আটক করা হয়।

তবে তদন্তের স্বার্থে আটককৃতের নাম-ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, শুক্রবার (৫ জুলাই) বিকালে মুকিমপুর গ্রামের শাদাহাৎ হোসেনের ছেলে আল-আমিনকে তিনজন অস্ত্রধারী গুলি করে হত্যা করে। পরে আল-আমিনের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই পুলিশের কয়েকটি টিম অভিযানে নামে। এরই একপর্যায়ে শনিবার সকালে পাবনা জেলা থেকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া সন্দেহভাজন একজনকে আটক করা হয়।

তবে তদন্তের স্বার্থে আপাতত তার নাম-ঠিকানা বলা হচ্ছে না। খুব দ্রুত অন্য হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ