বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

কলেজ শিক্ষিকার প্রাণ কেড়ে নিলো দ্রুতগতির ট্রাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাকচাপায় এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন (৩৮) তালার নওয়াপাড়া এলাকার শাহাদত হোসেনের স্ত্রী ও পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, জাহানারা খাতুন ভ্যানযোগে কলেজে যাওয়ার পথে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে তেলবাহী একটি ট্রাক তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় ট্রাক চালক নজরুল ইসলামকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ