বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

রাষ্ট্রপতিকে দুই তরুণীর রক্তে লেখা চিঠি ‘আমাদের বাঁচান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঞ্জাবের মোগা শহরের দুই তরুণী অভিযোগ করেছেন, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিষয়টি তারা পুলিশের কাছে জানিয়েছেন। কিন্তু তাতে কোনো গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে তারা রাষ্ট্রপতির কাছে রক্ত দিয়ে চিঠি লিখতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

ঘটনাটি ভারতের পাঞ্জাবের মোগা শহরের। নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে এভাবেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন দুই তরুণী। শুধু তাই নয়, সঠিক বিচার না পেলে পরিবারসমেত স্বেচ্ছামৃত্যুর দাবিও জানিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, তরুণীদের দাবি, তাদের বিরুদ্ধে প্রতারণার দুটি মিথ্যা মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে সঠিক তদন্তের জন্য একাধিক বার পুলিশকে জানিয়েছেন তারা। কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শুনতে চায়নি। শেষমেশ বাধ্য হয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন তারা।

তরুণীরা নিজেদের নির্দোষ বলে দাবি করলেও মোগা পুলিশ কিন্তু অন্য কথা বলছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকেও পুরোপুরি অস্বীকার করেছে মোগা পুলিশ।

পুলিশ অফিসার কুলজিন্দর সিংহের পাল্টা দাবি, ওই দুই তরুণীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। সে বিষয়ে তদন্ত চলছে। এক ব্যক্তি প্রতারণার অভিযোগ করেছেন ওই তরুণীদের বিরুদ্ধে। তার অভিযোগ, ছেলেকে বিদেশে পড়ানোর জন্য তরুণীদের টাকা দিয়েছিলেন। কিন্তু তারা প্রতারণা করেন।

কুলজিন্দর আরো বলেন, ‘শুনেছি রাষ্ট্রপতির কাছে ওই দুই তরুণী চিঠি পাঠিয়েছেন। কিন্তু সরকারিভাবে আমার কাছে এমন কোনো খবর আসেনি। আমরা মামলাটি তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ