বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সামিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে: চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে এ তথ্য দেন চিকিৎসক সোহেল মাহমুদ। তিনি জানান, সায়মার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শরীরে ৪টি আঘাতের চিহ্ন আছে।

শুক্রবার সন্ধ্যায় সামিয়া আফরিন সায়মা (৭) নিখোঁজ হয়। এর কয়েক ঘণ্টা পর ওই ভবনের ৯ তলার একটি খালি ফ্লাটে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখে ও গলায় রক্তের দাগ রয়েছে। শিশু সামিয়া রাজধানীর সিলভারডেল স্কুলের ছাত্রী ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

এ ঘটনায় সামিয়ার বাবার দায়ের করা হত্যা মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির দারোয়ানসহ ৬ জনকে।

এদিকে, হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সায়মার বাবা। তবে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দ্রুত এমন মর্মান্তিক ঘটনার রহস্য উদঘাটনের আশ্বাসও দিচ্ছে পুলিশ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ