শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি?

৭ কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে, নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ ও আলাদা প্রশাস‌নিক ভবন নির্মাণসহ পাঁচ দফা দা‌বি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ শ‌নিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনকারীরা জানায়, আজকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলো। আগামী ৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি পেশ করা হবে। এর মধ্যে নিশ্চয়তা না পেলে ওই দিনই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের বিপুল শিক্ষার্থীরা অংশ নেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ