শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
কিছুক্ষণ আগে আবারও ভূমিকম্প অনুভূত  ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।  

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা উষ্ণভাবে স্মরণ করেন। 

পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

পররাষ্ট্রমন্ত্রী দার আশা প্রকাশ করেন যে ঢাকার নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে সমৃদ্ধ হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ