সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইফতেখার জামিল

বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা একেকজন একেক দলের অনুসারী। আলিয়া মাদরাসাও তাই। যদি তাই হয়, তাহলে কওমি মাদরাসার ছাত্রদেরকে কেন কোনো একক দল/নেতার ‘অনুসরণ’ করতে হবে? আমার দেশ আজকে ‘কওমি মাদরাসার’ অভ্যন্তরীণ অনৈক্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদকও আমার পরিচিত, তবে প্রশ্ন হচ্ছে, তারা কি একই ধাচের প্রতিবেদন আলিয়া মাদরাসা বা বিশ্ববিদ্যালয় নিয়ে করবেন? করবেন না। তাহলে তারা কেন কওমি মাদরাসাকে একটা একক ‘রাজনৈতিক বর্গ’ আকারে কল্পনা করতে চান?

জামিয়াতুল আযহারের শিক্ষকরাও একেকজন একেক রাজনীতিতে অভ্যস্ত। একটা শিক্ষাধারা কখনোই একক রাজনৈতিক নেতৃত্ব-দলান্ধতা চাপিয়ে দিতে পারে না। চাপিয়ে দিলে সেটা আর শিক্ষাধারা হিসেবে ফাংশন করে না। কওমি মাদরাসা এখনো বিশ্বমানের গ্রাজুয়েট প্রডিউস করতে পারে—কারণ তারা এখনো একাডেমিক ইন্টিগ্রিটিটা ধরে রেখেছে, যদিও অনেক মাদরাসার অবস্থাই ভালো নয়।

গ্রীকরা কল্পনা করত দার্শনিকরা রাষ্ট্র পরিচালনা করবে। আধুনিক জামানায় ইসলামি রাজনীতিবিদরা কল্পনা করতে শুরু করলেন ‘ধর্মীয় স্কলাররা’ রাষ্ট্র চালাবে। অথচ ইসলামি ইতিহাসে, খেলাফতে রাশেদার পরে কখনোই ‘আলেমরা’ রাষ্ট্র পরিচালনা করেননি। শুধু মেডিকেল দিয়ে যেমন রাষ্ট্র চালাতে পারবেন না, কেবল মাদরাসা দিয়েও রাষ্ট্র চালাতে পারবেন না। মাদরাসার জনগোষ্ঠী জনসংখ্যার আট-দশ শতাংশ। আপনি কেন নব্বই ভাগ মুসলমানের প্রতিনিধিত্বের সুযোগ ছেড়ে দিয়ে নিজেকে ‘হুজুর শ্রেণীর’ নেতা বানাবেন—কোন যুক্তিতে? যে ‘হুজুর নয়, সেও তো বাংলাদেশি, মুসলমান।

বৃটিশ খেদানোর সময় আশরাফ আলী থানবী বলেছিলেন, আগামীর রাষ্ট্র পরিচালিত হবে মোল্লা ও মিস্টারের মাধ্যমে। তকি ওসমানিদের প্রতি আপনাদের যতই সমালোচনা থাকুক, তারা কিন্তু নিজেদের মত রাষ্ট্রকে গুছিয়ে নিয়েছেন। পাকিস্তান রাষ্ট্রের হাজারটা সমস্যা থাকতে পারে, তবে তারা রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মকে সমন্বয় করতে সক্ষম হয়েছেন। এই সফলতাগুলো কোনো রাজনৈতিক দল বা নেতৃত্বের মাধ্যমে আসেনি। তকি ওসমানিদের মতো মেধাবী আলেমরা ধর্ম বনাম রাষ্ট্র তর্কের বিবাদটা কমিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন।

আপনারাই ঠিক করেন, আপনারা কি দশ শতাংশ ‘গরিব হুজুরের’ শ্রেণিগত প্রতিনিধিত্ব করবেন, নাকি নব্বই ভাগ মুসলমানের ‘ধর্মীয় সমস্যা’ নিয়ে ভাববেন?

লেখক: তরুণ আলেম ও বিশ্লেষক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ