বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা, সঙ্গে কড়া হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতালের পর আগামী ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

আজ রোববার পুরানা পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু।

তিনি বলেন, ‘গ্যাসের বর্ধিত মূল্য অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামী ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। তাতেও কাজ না হলে ১৯ জুলাই ঢাকায় প্রতিনিধি সভা ডেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।’

আজ সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকিটিং করেন জোটের নেতাকর্মীরা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বামপন্থী রাজনৈতিক দলগুলোর বাম গণতান্ত্রিক জোটের এ হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি, গণফোরাম ও জাতীয় সমাজতান্ত্রিক দল। আর একাত্মতা প্রকাশ করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ