বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

নাটোরে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের তাড়া খেয়ে বড়াল নদীতে ঝাঁপ দিয়ে আব্দুল আজিজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আজিজ উপজেলার চন্দ্রখইর গ্রামের সিরাজুল ইসলাম শেখের ছেলে। সে রাজ মিস্ত্রির কাজ করে বলে দাবি করে পরিবার ও এলাকাবাসী।

শনিবার (০৬ জুলাই) বিকেলে দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর এলাকায় বড়াল নদীতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

তার মরদেহ পাশের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে শেওলায় জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে।

পানিতে পড়ে মৃত্যুর খবর পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে। একই সময় পুলিশও সেখানে গিয়ে উপস্থিত হয় বলে জানায় ফায়ার স্টেশন কর্মীরা।

এদিকে ঘটনার পর স্থানীয় জনগন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেলা ২টার দিকে বাগাতিপাড়া থানার পুলিশ চন্দ্রখইর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর সময় আজিজুল ইসলাম পার্শ্ববর্তী বিদ্যুৎ নগর বাজার থেকে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পুলিশ মাদক ব্যবসায় জড়িত থাকা নিয়ে তাকে চ্যালেঞ্জ করে। কথোপকথনের এক পর্যায়ে আজিজ দৌড়ে পালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়া বড়াল নদীতে ঝাঁপ দেয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. সিরাজুল ইসলাম জানান, শেওলায় আটকে আজিজের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ