বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাশ-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। থেমে থেমে দুপুর পর্যন্ত এ বিক্ষোভ চলে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, ৬ হাজার টাকার ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা, স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান।

তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

বরিশাল নার্সিং কলেজে প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থী রয়েছে। সারাদেশে ১২টি সরকারি নার্সিং কলেজ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশনের কমিটি রয়েছে ৭টি কলেজে।

এ কারণে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহে গত দুই দিন ধরে একযোগে ক্লাস, পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন করছেন নার্সিং শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ