বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুতে উত্তাল ভৈরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভৈরবে ট্রমা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় জুয়েল নামে এক যুবকের মৃত্যুতে চিকিৎসকসহ দোষীদের ফাসিঁর দাবিতে উত্তাল ভৈরব।

আজ রোববার (০৭ জুলাই) সকালে নিহত জুয়েলের খুনিদের ফাসিঁ ও ট্রমা হাসপাতাল সিলগালাসহ দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্মূলক শাস্তির দাবিতে মৃতের স্বজন ও এলাকার শত শত নারী পুরুষ পুরাতন ফেরীঘাট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে মহা সড়ক অবরাধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

এ সময় শত শত নারী বিচারের দাবীতে ভৈরব থানার সামনে বিক্ষোভ সহ ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মৃত জুয়েলের খুনি চিকিৎসক ডা. কামরুজ্জামান আজাদ আটক হলেও তার সহযোগীদের দ্রুত আটক, ট্রমা হাসপাতাল সিলগালা ও ফাসিঁর দাবি জানান এলাকাবাসি ও স্বজনরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পৗরসভার কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগর, উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, কাউন্সিলর আরেফিন জালাল রাজিবসহ পৌর আওয়ামী লীগ নেতা রবিন মোল্লা পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমনসহ সভাপতি জিল্লুর রহমান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলু।

মির্জা সাজ্জাদ প্রমূখ বক্তারা বলেন, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় এবং মাত্রাতিরক্তি চেতনানাশক ঔষধ প্রয়োগের কারনে জুয়েলের মৃত্যু হয়েছে । তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তিও দাবী জানান।

হাসপাতাল সিলগালাসহ ফাসিংর দাবী জানান। এ সময় তারা আরো বলেন, ১টি চক্র ডাক্তারকে বাঁচানোর চেষ্টা করছে। ভৈরবে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক গড়ে উঠেছে। কিন্ত এসব ক্লিনিক ও হাসপাতালে গ্রামের সহজ-সরল মানুষ আসে চিকিৎসা নিয়ে সস্থ হতে।

কিন্ত প্রায়ই সময়ই রোগী সুস্থ না হয়ে আরো অসস্থ হয়ে পড়ে। এমনকি অনেক রোগী ভুল চিকিৎসার জন্য মারা ও যায়। তাই এসব দোষী চিকিৎসকদের শস্তি দেয়া না হলে তা সড়ক ও রেলপথ অবরোধ করে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন ব্ক্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ