বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে বেঁধে পুলিশে দিলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার তারাগন গ্রামের মাদকাসক্ত ছেলে মুন্নাকে (২০) পুলিশে সোপর্দ করেছেন তার বাবা মিন্টু মিয়া।

গতকাল শনিবার থানায় সোপর্দ করা হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এ বিষয়ে বাবা মিন্টু মিয়া জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল খেয়ে নেশা করছেন। মাদক সেবনের টাকা না পেলে প্রায়ই মুন্না পরিবারের লোকজনকে মারধর করত। এছাড়া মুন্না এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ হওয়ায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ডিউটি কর্মকর্তা রেজোয়ান বলেন, ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে বেঁধে থানায় সোপর্দ করেন তার বাবা। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ