রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

লতিফ সিদ্দিকীকে জেলেই থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দুর্নীতি মামলার জামিন দেয়নি হাইকোর্ট। ফলে আপাতত জেলেই থাকতে হবে তাকে। তবে জামিনের বিষয়ে চার সপ্তাহের রুল দিয়েছে হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. ওমর ফারুক।

২০ জুন বগুড়া সিনিয়র স্পেশাল জজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে লতিফ সিদ্দিকীকে জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করা হয়।

হাইকোর্টের জামিন আবেদনে তিনি দাবি করেন, তিনি নির্দোষ, বয়স ৮০ বৎসর। এছাড়া হৃদরোগ, পাইলস, স্পাইনাল কর্ড, কিডনি, লিভারসহ নানারোগে আক্রান্ত। তাই জেল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আদমদীঘী উপজেলার দারিয়াপুর এলাকায় বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেসি) একটি ক্রয়কেন্দ্রসহ ২ একর ৩৮ শতক জমি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে বিনা টেন্ডারে বগুড়ার জাহানারা রশিদকে লিজ দেন তৎকালীন পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় ২৩ লাখ ৪০ হাজার টাকা। বিষয়টি গণমাধ্যমে আসার পর দুদক অনুসন্ধান শুরু করে।

পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম ২০১৭ সালের ১০ অক্টোবর আদমদীঘী থানায় মামলা করেন। রায় এটাই যে তাকে জেলে থাকতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ