সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনার মাধ্যমে কর (ট্যাক্স) কমানো সম্ভব হলে ভবিষ্যতে হজের বিমানভাড়া আরও কমানো হবে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেলার আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মন্ত্রী বলেন, অতীতে হজের বিমানভাড়াকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। বর্তমান সরকারের উদ্যোগে সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, যার ফলে ধারাবাহিকভাবে ভাড়া কমানো সম্ভব হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালে হজের বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এরপর ২০২৬ সালে ১২ হাজার টাকা এবং ২০২৭ সালের জন্য আরও ২৪ হাজার ৮০০ টাকা কমিয়ে ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে বর্তমান সরকারের সময়ে মোট ৩৬ হাজার ৮৩০ টা