বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

সিলেটে বেইলি ব্রিজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক খালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের গোয়াইনঘাট এলাকায় ওভারলোডেড ট্রাক উঠতেই বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে যায়। রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলার বার্কিপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৩শ বস্তা সিমেন্ট বোঝাই ট্রাকটি গোয়াইনঘাট উপজেলা সদরে যাচ্ছিল। সারি-গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে বেইলি ব্রিজে ট্রাকটি উঠতেই পাটাতন দেবে ব্রিজটি ভেঙে যায়। এতে ট্রাকটি পড়ে যায় খালে।

বেইলি ব্রিজ ভেঙে পড়ায় গোয়াইনঘাট উপজেলা সদরে সঙ্গে ওই এলাকার যোগযোগ বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, বার্কিপুরে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। তাৎক্ষণিক ঘটনাটি সিলেট সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষকে জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ