বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

গ্যাসের দাম বাড়ায় জনগণ লাভবান হবে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাসের দাম বাড়ায় দেশের মানুষ পরোক্ষভাবে লাভবান হবে বলে সংসদকে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার জাসদের শিরীন আখতারের সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পক্ষে প্রশ্নের জবাব দেন তিনি।

মন্ত্রী বলেন, গ্যাসের দাম বেশ কয়েকবার বেড়েছে এর বিরুদ্ধে প্রতিক্রিয়াও হয়েছে। আমি স্বীকার করি, গ্যাসের দাম বাড়ানোর সরকারি এ সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

ড. রাজ্জাক বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস বা কয়লা বা ডিজেল প্রয়োজন। এ খাতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য হয়তো দাম বাড়ানো হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের ইতিবাচক প্রভাব যেমন শিল্প কারখানা ও মিলগুলো স্থাপনের কথা বিবেচনা করা উচিত।

মন্ত্রী বলেন, সরকার যদি সবসময় ভর্তুকি দিতেই থাকে তাহলে অন্যান্য সেক্টরের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই সকল দিক বিচার বিবেচনা করে সরকার দাম বাড়িয়েছে। এতে কিছু কিছু মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরোক্ষভাবে আমরা সবাই লাভবান হবে। সার্বিক অর্থনীতির উপরে ইতিবাচক প্রভাব পড়বে।

সংসদ চলাকালে এবং সংসদকে না জানিয়ে গ্যাসের দাম বাড়ানো আইনসম্মত কি না জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ